রবিবার, জুন ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়েরে ক্র্যাবের নিন্দা ও ক্ষোভ
  Date : 21-06-2026
Share Button

শাহীন আবদুল বারীঃ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। প্রফেসর ড. গোলাম রহমান মামলায় অভিযোগ করেছেন তার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি খবরে মানহানীকর সংবাদ প্রকাশ করা হয়েছে তাই তিনি সংক্ষুদ্ধ হয়ে এ মামলা করেন।

শামীম সিদিদ্দকী জানান, দৈনিক আলোকিত বাংলাদেশে ৮ম ওয়েজ বোর্ডে আমার স্থায়ী চাকরি, চাকরি থেকে পদত্যাগ করিনি, চাকুরিচ্যুতও করা হয়নি। বকেয়া বেতন চাইলেই হামলা-মামলার ভয়-ভীতি দেখানো হয়। দৈনিক আলোকিত বাংলাদেশ ঢাকা আহছানিয়া মিশনেরই সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম সম্পাদক ও প্রকাশক। তিনি গত ২ বছরের অধীক সময় আগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের পদ থেকে পদত্যাগের কথা বলা হলেও তার নাম পত্রিকার প্রিন্টার্স লাইনে গোলাম রহমান এখনো ছাপছেন। কিন্তু কাজী রফিকুল আলম কিছুই জানেননা। কাজী রফিক গুরুতর অসুস্থ, প্রায় অর্ধমৃত। এই সুযোগে ঢাকা আহ্ছানিয়া মিশনের বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান পত্রিকাটির দায়দায়িত্ব নিয়ে পৃথকভাবে প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলে চেক স্বাক্ষরের মাধ্যমে তার হিসাব রক্ষক আজাদকে দিযে কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছেন। টাকা সরিয়ে নিচ্ছেন কিন্তু তার বকেয়া পাওনা দিচ্ছেননা। কোনো কারন ছাড়াই তার হিসাবরক্ষক মো: আবুল কালাম আজাদকে নির্দেশ দিয়ে ২ বছরের অধীক সময় আমার বেতন-ভাতা বন্ধ রেখেছেন। গোলাম রহমানের অতীত এবং বর্তমানের এসব অপরাধমুলক কর্মকান্ড ধারাবাহিকভাবে ডেইলি খবরে প্রকাশ হতে থাকলে এসব রিপোর্ট আমি করিয়েছি ধারনা নিয়ে তিনি সংক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে এই মানহানী মামলা দাযের করেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজী এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে শামীম সিদ্দিকীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতায় বাঁধা স্বরূপ। ঢাকা আহছানিয়া মিশন কর্তৃপক্ষের কাছে শামীম সিদ্দিকীর সকল পাওনা বুঝিয়ে দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।



  
  সর্বশেষ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী শ্রমিকরা আনন্দিত
চট্টগ্রামে পাঁচ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল
বন সংরক্ষক হোসাইন নিশাদের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com