সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অপরাধ-দূর্নীতি
রাজবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
  Date : 19-06-2026
Share Button

নেহাল আহমেদ, রাজবাড়ী

রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়াহিদুজ্জামান (৬০) নামে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ইমামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামে। তার পিতার নাম আজিজ চৌধুরী। বর্তমানে তিনি রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর তালতলা এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন। তিনি ৩ মাস ধরে বাগামার হোসেন জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে মসজিদে বাচ্চারা আরবি পড়তে আসে। শুক্রবার সকালেও বাচ্চারা আরবি পড়তে মসজিদে আসে। এক পর্র্যায়ে ৭ বছরের একজন শিশুকে মসজিদের ভেতর আটকে রেখে অশোভন আচরণ করে ইমাম। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটকে রেখে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, গ্রেপ্তার ইমামের এর আগেও একাধিকবার এই অভিযোগ পাওয়া যায়। কিন্তু বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com