সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অপরাধ-দূর্নীতি
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ ৪১ হাজার টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
  Date : 18-06-2026
Share Button

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দিয়ে পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. এরশাদ আকন্দ (৩৮)।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইলের ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে, সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলের নিচতলায় বসে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি এক যুবককে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন।

তবে টাকা নেওয়ার পরও চাকরি দিতে ব্যর্থ হলে ভুক্তভোগী শাহবাগ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টাঙ্গাইলের ভুঞাপুর এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আকন্দকে গ্রেফতার করে।

এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com