বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
দাবি আদায় না হলে আন্দোলন চলছে, চলবেই: শাবিপ্রবি শিক্ষক নেতা
  Date : 08-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে সর্বাত্মক কর্মবিরতির আজ অষ্টম দিন অতিবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষকরা। সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেননি কেউ।

দাবি আদায়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরাও ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।

শিক্ষকদের ভাষ্য, আমাদের দাবি সুনির্দিষ্ট। দ্রুত দাবি মেনে নিয়ে আমাদের ক্লাসে ফিরতে নেওয়া হোক। দাবি আদায় না হলে আন্দোলন চলছে, চলবেই।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীর বলেন, বৈষম্যমূলক ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। ফেডারেশনের ডাকে আমরা একাত্মতা পোষণ করে আন্দোলনে অংশ নিয়েছি।

তিনি আরও বলেন, এ স্কিম বাস্তবায়ন হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাইবেন না। ফলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হবে। যত দ্রুত সম্ভব এ পেনশন স্কিম বাতিল করা হোক।



  
  সর্বশেষ
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
এসেট প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম নিয়ে বিশ্বব্যাংকে লিখিত অভিযোগ
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী শ্রমিকরা আনন্দিত

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com