রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
ফুলবাড়িয়ায় ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
  Date : 14-11-2026
Share Button

এলএসডি কর্মকর্তার যোগসাজশে শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে নিম্নমানের ধান-চাল সংগ্রহের অভিযোগ

দিলীপ গোয়ালা, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মোহাম্মদ বুলবুল আহম্মেদের যোগসাজশে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে নিম্নমানের ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক ও ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত নীতিমালা ও মানদণ্ড উপেক্ষা করে খাদ্যগুদামে খুদ মিশ্রিত চাল এবং চিটাযুক্ত নিম্নমানের ধান সংগ্রহ করা হচ্ছে। এতে প্রকৃত কৃষকেরা তাদের উৎপাদিত ধান সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন। অন্যদিকে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে নিম্নমানের ধান-চাল গুদামে প্রবেশের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এলএসডি কর্মকর্তা বুলবুল আহম্মেদকে একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু বারবার বলার পরও অনিয়ম বন্ধ করা সম্ভব হয়নি। এ বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি বলেও জানান।

খাদ্যগুদামের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ভুক্তভোগীরা তাঁর কাছে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেছেন বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। তিনি ভুক্তভোগীদের বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানানোর পরামর্শ দিয়েছেন।

এদিকে অভিযোগ রয়েছে, ফুলবাড়িয়া খাদ্যগুদামে দায়িত্ব পালনকালে নানা অনিয়মের অভিযোগ ওঠার পর বুলবুল আহম্মেদকে ময়মনসিংহ সদর উপজেলার রেলওয়ে খাদ্যগুদামে বদলি করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকের কাছ থেকে সরকারি নির্ধারিত মান অনুযায়ী ধান সংগ্রহ এবং খাদ্যগুদামের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

 



  
  সর্বশেষ
হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা
২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের
চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
মাহদীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, আলামত পায়নি পুলিশ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com