বিনোদন ডেস্ক
‘ষড়যন্ত্র করে যতই অন্যের স্থান কেড়ে নাও না কেন, আল্লাহ তায়ালা সময়মতো সব জায়গা থেকে তোমার স্থানও কেড়ে নেবেন’- সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক বার্তা দিয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তার এই বক্তব্যে উঠে এসেছে ষড়যন্ত্র, প্রতিশোধ ও ধৈর্যের প্রসঙ্গ। তবে কাকে উদ্দেশ করে তিনি এমন কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।
কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজের ভাবনা ও অনুভূতি তুলে ধরেন তিনি। এবার তার একটি স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
স্ট্যাটাসে মুক্তি লিখেছেন, ‘ষড়যন্ত্র করে যতই অন্যের স্থান কেড়ে নাও না কেন, আল্লাহ তায়ালা সময় মতো সব জায়গা থেকে তোমার স্থানও কেড়ে নিবে, তাই ধৈর্য্যই প্রতিশোধের মূল চাবিকাঠি।’
স্ট্যাটাসের শেষে নিজের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী। তার এই বক্তব্যে অন্যের ক্ষতি করে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা এবং সময়ের পরিক্রমায় তার পরিণতি নিয়ে একটি বার্তা ফুটে উঠেছে। বিশেষ করে ‘ধৈর্যই প্রতিশোধের মূল চাবিকাঠি’ কথাটি নজর কেড়েছে।
তবে মুক্তির এই বক্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে স্ট্যাটাসটি কাকে উদ্দেশ করে দেওয়া, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বর্তমানদিন/ফআ