রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ
  Date : 18-10-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়ার ঘটনায় এবার দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। তবে, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে প্রত্যয় ব্যক্ত করে ঢাকা। এ সময় নির্দিষ্ট দেশে অবস্থানকালে সে দেশের আইনের প্রতি সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উভয়পক্ষই বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে একজন বাংলাদেশি পুরুষ ও এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে এখনো দেশটির কাছ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি সরকার। তিনি আরও জানান, এ ধরণের দুর্ভাগ্যজনক ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনও সৌদি সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা পাইনি।

এর আগে, সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে যে, পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতর অনৈতিক কাজ করার অভিযোগে দেশটি দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয়ের বরাতে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আদালত মসজিদের পবিত্রতা, যে প্রেক্ষাপটে অনৈতিক কাজ করা হয়েছে এবং তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এ শাস্তি দিয়েছেন। মৃত্যুদণ্ড পাওয়া দুইজনের নাম-নজরুল ইসলাম ও সিটি আখতার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, চলতি মাসের ১৪ তারিখ আমরা জানতে পারি সৌদি আরবের আইন অনুযায়ী দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এখন এ বিষয়ে যা জানা দরকার আমরা তা জানতে চেয়েছি।

এ ঘটনার সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশ মিশন তাৎক্ষণিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করে।



  
  সর্বশেষ
‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ
বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তার
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com