সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
যুক্তরাষ্ট্রের ‘গ্রিন কার্ড’ পেলেন মৌসুমী
  Date : 18-10-2026
Share Button

বিনোদন ডেস্ক

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুখবরটি জানান তিনি।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন এই অভিনেত্রী। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও দেখভাল করছিলেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তার দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল বলে জানা গেছে। অবশেষে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মৌসুমী।

গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের সুযোগ পান বিদেশিরা। অভিবাসন আইনের শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ী বাসিন্দারা ভবিষ্যতে মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারেন।

বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন মৌসুমী। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয় ও পর্দায় উপস্থিতির কারণে এখনো দর্শকের কাছে পরিচিত এই অভিনেত্রী।

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ
বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তার
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com