বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
স্বাধীনতা দিবস উদযাপনে ‘কারা’ সংস্থাকে প্রায় ৫ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত
  Date : 24-06-2026
Share Button

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠান কমিউনিটি অ্যাক্টিভিটিজ ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (কারা)-কে প্রায় ৫ কোটি টাক আর্থিক অনুদান দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের শিল্পকলা শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়েছে, ‘কারা’ সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৯২১ টাকা অনুদান হিসেবে প্রদানের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

চূড়ান্ত অনুমোদনের আগে সংস্থাটিকে প্রয়োজনীয় আইনানুগ কাগজপত্র ও দলিলাদি সংশ্লিষ্ট জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। এসব নথি যাচাই-বাছাই শেষে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদন সন্তোষজনক হলে অনুদানের অর্থ ছাড়ের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অনুদানের অর্থ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের “সাংস্কৃতিক প্রতিষ্ঠান” খাত থেকে ব্যয় করা হবে। একই সঙ্গে অনুদানের অর্থ ব্যয়ের পর সচিত্র প্রতিবেদন, বিল-ভাউচারসহ প্রয়োজনীয় সকল নথিপত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপসচিব শিল্পী রানী রায় স্বাক্ষরিত পত্রটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। তবে অনুদান প্রদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদনের আগে সংস্থাটির সকল আইনগত ও আর্থিক নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।



  
  সর্বশেষ
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
এসেট প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম নিয়ে বিশ্বব্যাংকে লিখিত অভিযোগ
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী শ্রমিকরা আনন্দিত

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com