মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
একসঙ্গে অরিজিৎ-জাংকুক , আসছে বিটিএসের নতুন গান
  Date : 30-03-2026
Share Button

বিটিএস তারকা জাংকুক এবং ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের সম্ভাব্য যৌথ গানের গুঞ্জনে সামাজিক যোগাযোগমাধ্যম এখন উত্তাল। সম্প্রতি জাংকুক ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করে তাঁর বিনয়ী ও মানবিক গুণের ভূয়সী প্রশংসা করেছেন।

ছবিতে তাঁদের মিউজিক রুমে গিটার হাতে ও আলোচনারত অবস্থায় দেখা যাওয়ায় ভক্তদের ধারণা, তাঁরা নতুন কোনো মিউজিক প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন। জাংকুক তাঁর পোস্টে দ্রুতই বিশেষ কিছু আসার ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর গত ২০ মার্চ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করে বিশ্বজুড়ে নতুন রেকর্ড গড়েছে, যার গানগুলো বর্তমানে শীর্ষ চার্টে অবস্থান করছে।



  
  সর্বশেষ
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের
নিরাপত্তা ও পর্যটনের ভবিষ্যৎ রক্ষায় কক্সবাজারকে মানব পাচার ও অপরাধমুক্ত করতে হবে
মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সিন্ডিকেটের শঙ্কা
বন্ড সুবিধার আড়ালে ‘হোয়াইট কলার ক্রাইম’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com