মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি
  Date : 27-12-2025
Share Button

অনলাইন ডেস্ক:
আগামী ১ জানুয়ারি রাজধানীতে মাসব্যাপী শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার `আন্তর্জাতিক` শব্দটি বাদ দিয়ে শুধু `ঢাকা বাণিজ্য মেলা` নাম রাখার সিদ্ধান্ত হয়েছিল। ইপিবি কার্যালয়ে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বাণিজ্য মেলার স্টিয়ারিং কমিটির কাছে এ প্রস্তাব টেকেনি। তাই মেলার নাম থাকছে আগের মতোই। গতকাল ইপিবি জানিয়েছে, বাণিজ্য মেলা উপলক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক দিক তুলে ধরবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জানা গেছে, দর্শনার্থীদের দেশের ইতিহাস জানার সুযোগ দিতে এবারের মেলায় `বাংলাদেশ স্কয়ার` নামে প্রাঙ্গণ রাখা হচ্ছে। মেলায় ৩২০টির মতো স্টল থাকবে এবং প্রবেশ টিকিটের দাম থাকছে জনপ্রতি ৫০ টাকা।

 



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com