সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
  Date : 28-11-2024
Share Button

অনলাইন ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল মিয়া (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতা বস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুলাল মিয়ার আত্মীয় শাহীন জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে শ্রীপুর এলাকায় ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। রিকশাটির পাশে দুলাল মিয়া পড়ে ছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুলাল মিয়া সুনামগঞ্জ জেলার ধিরাই থানার তলবাউয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে। গাজীপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ শাহবাগ থানা পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com