বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
  Date : 26-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

সভা সূত্রে জানা যায়, সভায় ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল (ক্ট১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা।

এ প্যাকেজে সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড। একই প্রতিষ্ঠান থেকে পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ডিজেল আমদানির প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল (ক্ট১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ প্যাকেজেও সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

অন্যদিকে পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন (ক্ট১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। সভায় চারটি প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান
ঋণের ফাঁদে চলে যায় প্রবাসীর অর্জিত রেমিট্যান্স
সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com