বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ
  Date : 12-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক।

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাশেদুল হক বলেন, মালয়েশিয়া থেকে পাওয়া ৫৬৮টি চাহিদাপত্রের বিপরীতে কর্মী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট নিয়োগকর্তারা। তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, নিয়োগকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে আগামী ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বোয়েসেল প্রস্তুত রয়েছে।

এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
ককটেল আতঙ্ক: কোর্স শেষের আগেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপন
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com