মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন : অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
  Date : 10-11-2026
Share Button

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া নামের একটি মাদরাসায় আগুন লেগে সৃষ্ট ধোঁয়ায় অন্তত ৬৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতরের চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ভেতরে থাকা শিক্ষার্থীদে মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গেলে এবং ধোঁয়ার মধ্যে আটকা পড়ে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় মোট ৬৩ জন শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ভর্তি শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে চিকিৎসাধীন চার জনের মধ্যে তিন শিক্ষার্থী হলেন, ইউসুফ (১৮), খাইরুল (২২) এবং জোবায়ের।

বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানান এই চিকিৎসক।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
‘শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে’
বরগুনায় বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পৌরসভার ট্রাকে আগুন
রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com