শনিবার, অক্টোবর ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
এবার শাকিবের ‘মহব্বত’ সিনেমায় পাকিস্তানি নায়িকা?
  Date : 03-10-2026
Share Button

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক হিমেল আশরাফ। তাদের নতুন সিনেমার নাম ‘মহব্বত’। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘মহব্বত’ সিনেমার পোস্টার। সেখানে দেখা গেছে, কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে এক নারী। পুরুষের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, পরনে কালো লম্বা কোট। তবে কে এই নারী সেটা পোস্টারে উল্লেখ করা হয়নি। সিনেমাটির নাম ঘোষণার পর সামাজিক মাধ্যমে নায়িকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে ভারত নয়, দেখা যেতে পারে পাকিস্তানের কোনো এক জনপ্রিয় নায়িকাকে।

একটি সূত্র জানায়, শাকিব খানের নায়িকা হিসেবে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। তবে ‘মহব্বত’ সিনেমার নায়িকা হিসেবে পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদি ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় এসেছে। এর পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হয়, তা এখনো চূড়ান্ত হয়নি।

‘মহব্বত’ সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছেন না। তারা শুধু এটুকু জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে কে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে নায়িকা হবেন, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। 



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত করায় ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com