রবিবার, জুন ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ
  Date : 06-04-2026
Share Button

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। শনিবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত ২০২৬ সালের প্রথম দুই মাসের (জানুয়ারি-ফেব্রুয়ারি) তথ্য অনুযায়ী, চীনের ওপর মার্কিন শুল্ক আরোপের প্রভাবে দেশটি শীর্ষস্থান হারিয়ে তৃতীয় অবস্থানে নেমে গেছে।

বর্তমানে ২.৭ বিলিয়ন ডলারের রপ্তানি নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। বাংলাদেশ এই সময়ে ১.৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে দ্বিতীয় স্থান দখল করেছে, যদিও গত বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানি ৮.৫৩ শতাংশ কমেছে।

তবে সবচেয়ে বড় ধস নেমেছে চীনের রপ্তানিতে, যা ৫৭.৬৫ শতাংশ কমে মাত্র ১.১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে, যুক্তরাষ্ট্রে বিশ্ববাজার থেকে তৈরি পোশাক আমদানি গত বছরের তুলনায় ১৩.৪৭ শতাংশ হ্রাস পেয়েছে।



  
  সর্বশেষ
চীন সফরে প্রধানমন্ত্রীর দুর্দান্ত মাস্টারস্ট্রোক
দুবাই-ঢাকা স্বর্ণ সিন্ডিকেটের আড়ালে হাজার কোটি টাকার জুয়া ও হুন্ডি: গ্রেপ্তার ৫, নেপথ্যে মাফিয়া রাজত্ব
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমকে শোকজ, বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com