বুধবার, আগস্ট ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবীদের প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা
  Date : 09-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (জুলাই ৯) বিকেলে তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর বিপ্লবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়।

চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ সফরে চীনের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।



  
  সর্বশেষ
বন্ড সুবিধার আড়ালে ‘হোয়াইট কলার ক্রাইম’
খুলনা গনপূর্তের অতিরিক্ত প্রকৌশলী সাইফুরের শতকোটি টাকার অঢেল সম্পদ; প্রশ্নবিদ্ধ প্রশাসন
মন্ত্রিসভায় আসছে যেসব রদবদল
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com