শুক্রবার, জুন ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
জেলা প্রেসক্লাবের কমিটি গঠন রিপন-সভাপতি, আইয়ূব-সম্পাদক
  Date : 15-09-2023
Share Button

আশাদ উল্লাহ মনা,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি ২০২৩-২০২৫ গঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি পদে বর্তমান দিনের আশাদ উল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডেইলি স্টারের জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ খাসখবর সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক খবরের কাগজের খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক পদে এখন টেলিভিশনের রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি।
এছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন- সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল।



  
  সর্বশেষ
কোটি টাকার লোভে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com