বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অপরাধ-দূর্নীতি
পিস্তল গুঁজে পাজির পোজ ?
  Date : 26-03-2023
Share Button

 

পজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ।আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তিনি বলেন, শুভ্রদেব গত শনিবার কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা ওই পিস্তল সম্পর্কে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে তার ভাতিজার জন্য খেলনা পিস্তলটি কেনেন। জাস্ট শখ করে খেলনা পিস্তল কোমরে গুঁজে ছবি তুলে পোস্ট করেন। এরপর অনেকে নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।



  
  সর্বশেষ
কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে: প্রধানমন্ত্রী
দুবাইয়ে ৩ মাফিয়া, বাংলাদেশে আরিফুর: আইটি চাকরির ফাঁদে নারী শিক্ষার্থী, জুয়া ও হুন্ডির মাধ্যমে পাচার হাজার কোটি টাকা
চীন সফরে প্রধানমন্ত্রীর দুর্দান্ত মাস্টারস্ট্রোক
দুবাই-ঢাকা স্বর্ণ সিন্ডিকেটের আড়ালে হাজার কোটি টাকার জুয়া ও হুন্ডি: গ্রেপ্তার ৫, নেপথ্যে মাফিয়া রাজত্ব

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com