রবিবার, নভেম্বর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ময়মনসিংহ বিভাগের সদর ও উপজেলায় দুই শতাধিক অবৈধ বেকারির জমজমাট ব্যবসা
  Date : 22-11-2026
Share Button

দিলীপ গোয়ালা, ময়মনসিংহ

ময়মনসিংহ সদর ও জেলার বিভিন্ন উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে দুই শতাধিক অবৈধ বেকারি। অনুমোদন ও বিএসটিআইয়ের (BSTI) ছাড়পত্র ছাড়াই এসব কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে পাউরুটি, বিস্কুট, কেক, টোস্টসহ শতাধিক খাদ্যপণ্য। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট একটি সুবিধাভোগী চক্রকে নিয়মিত মাসোহারা বা বখরা দিয়েই নির্বিঘ্নে চলছে এসব কারখানার জমজমাট ব্যবসা। এতে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন ভোক্তারা, অন্যদিকে পেটের পীড়াসহ নানা রোগবালাইয়ে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য।

সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরসহ জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা অবৈধ বেকারিগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। পরে সেগুলো জেলার ছোট-বড় হাটবাজার ও গ্রামগঞ্জে সরবরাহ করে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।

বিশেষ করে শম্ভুগঞ্জ এলাকায় তন্নী বেকারি ও মদিনা বেকারি, চিপামারীতে লোকমান হোসেনের ডি অ্যান্ড ডি বেকারি, ময়নার মোড়ে নোমান মিয়ার রাজিব বেকারি ও শাপলা বেকারিসহ বিভিন্ন স্থানে এমন কারখানার সন্ধান মিলেছে। এছাড়া শম্ভুগঞ্জ মোড়সহ আশপাশের এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি ও মিষ্টি তৈরির পাশাপাশি নামসর্বস্ব ও সাইনবোর্ডবিহীন আরও অর্ধশতাধিক বেকারি চালু রয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, এসব কারখানার ভেতরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন। অনেক ক্ষেত্রে উৎপাদনস্থলে মশা-মাছি ও মৃত ইঁদুর পড়ে থাকার মতো দৃশ্যও দেখা যায়। নিম্নমানের ও অপুষ্টিকর উপাদান ব্যবহার করে তৈরি এসব খাবার খেয়ে শিশুসহ নানা বয়সী মানুষ ডায়রিয়া, আমাশয় ও পেটের পীড়াসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হচ্ছেন।

স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদনের তোয়াক্কা না করেই মালিকপক্ষ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের কতিপয় অসাধু ব্যক্তি, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মচারী এবং জেলা সদর ও উপজেলা পর্যায়ের স্যানিটারি ইন্সপেক্টরদের দৈনিক বা নিয়মিত মোটা অঙ্কের সুবিধা দিয়ে এসব অবৈধ প্রতিষ্ঠান টিকিয়ে রাখা হচ্ছে।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব অবৈধ বেকারির বিরুদ্ধে কবে নাগাদ কার্যকর অভিযান ও প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—সচেতন মহল ও সাধারণ মানুষের কাছে এখন সেটিই বড় প্রশ্ন।



  
  সর্বশেষ
১৩তম উঠান বৈঠকে মিনারের শিল্পীকে স্মরণ
জননিরাপত্তায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বরেকর্ড গড়ল অ্যাডজি ট্রিমস লি.

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com