রবিবার, নভেম্বর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সাহিত্য
১৩তম উঠান বৈঠকে মিনারের শিল্পীকে স্মরণ
  Date : 21-11-2026
Share Button

শহীদ মিনারের নকশাকার ঢাকার কৃতি সন্তান শিল্পী হামিদুর রাহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঢাকাপ্রেমিরা। ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)`র উদ্যোগে ফরাশগঞ্জস্থ ` ঢাকা কেন্দ্র `র ছাদ বাগানে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকাকর্মী, সাংবাদিক ইতিহাসপ্রেমী, আইনজীবী ও শিল্পী-ভক্তরা।

 গত শুক্রবার ডিপিসি`র ১৩তম এই বৈঠকজুড়ে ছিল শিল্পীর কর্ম ও জীবন নিয়ে নানা ধরনের উপস্থাপনা, স্মৃতিচারণ ও আলোচনা। বৈঠকে ডিপিসি`র প্রতিষ্ঠাতা ও ঢাকাকর্মী এম হাসান আলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

 আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশেষজ্ঞ হাশেম সূফী এবং বক্তব্যে বাংলাদেশের শিল্পচর্চায় শিল্পী হামিদুর রাহমানের অনন্য অবদান তুলে ধরেন। আরও বক্তব্য রাখেন শিল্পী জুনায়েদ আমিন মানী, এক্সিকিউটিভ এজাজ অপূর্ব, সাংস্কৃতিক কর্মী আরিফা সোনিয়া, সংগঠক মুহাম্মদ জহিরউদ্দিন, প্রকাশক এআই জাবেদ, আইনজীবী রোকসানা আমিন, এক্সিকিউটিভ সৈয়দ জিলানী এবং ঢাকার বিভিন্ন থানা থেকে আগত ডিপিসি পরিবারের পেশাজীবীরা।

 ঢাকা প্রফেশনাল কমিউনিটি

ঢাকাইয়া পেশাজীবীদের প্লাটফর্ম। ঢাকার মানুষের মাঝে পারস্পরিক যোগাযোগ তথ্যের আদান প্রদান স্থানীয় ইতিহাস চর্চা ও যথাযথ কর্তৃপক্ষের নিকট ঢাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মানসে, ডিপিসি শহর ঢাকার প্রতিটি থানা এলাকায় উঠান বৈঠক আয়োজন করে থাকে।



  
  সর্বশেষ
১৩তম উঠান বৈঠকে মিনারের শিল্পীকে স্মরণ
জননিরাপত্তায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বরেকর্ড গড়ল অ্যাডজি ট্রিমস লি.

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com