শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
গোলাপি পূর্ণিমায় নয়ন ভরে যায়
  Date : 19-11-2026
Share Button

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায়ই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন। আবারও তিনি হাজির হয়েছেন বেশ কিছু ছবি নিয়ে। নতুন লুকে। নতুন সাজে।

প্রকাশ করা কয়েকটি ছবিতে গোলাপি রঙের ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিয়েছেন তিনি। স্নিগ্ধ সাজ আর মার্জিত উপস্থিতিতে ছবিগুলোতে আলাদা সৌন্দর্য ছড়িয়েছেন এই অভিনেত্রী।

ছবিতে পূর্ণিমাকে দেখা গেছে সূচিকর্ম করা গোলাপি সালোয়ার-কামিজে। খোলা চুল, মানানসই সাজ আর স্বাভাবিক অভিব্যক্তিতে তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। ছবির পেছনের অভিজাত অন্দরসজ্জা ও ঝাড়বাতিও পুরো আয়োজনকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া।

ছবিগুলোর সঙ্গে ইংরেজিতে পূর্ণিমা লিখেছেন, “A little sweetness, a lot of grace”। বাংলায় যার অর্থ, ‘অল্প একটু মাধুর্য, আর প্রচুর আভিজাত্য।’ পূর্ণিমার এই নতুন সাজ ভক্তদের প্রশংসা পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিগুলো ঘিরে অনুরাগীরা নানা ইতিবাচক মন্তব্য করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
গোপালগঞ্জের আরেক এমপির বাড়িতে হামলা ও থানায় আগুন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার
শহিদ মিনারের রূপকার হামিদুর রাহমান এর মৃত্যুবার্ষিকী আজ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com