মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অপরাধ-দূর্নীতি
ভাঙ্গায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার
  Date : 17-11-2026
Share Button

ফরিদপুরের ভাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম (৪৩) ওরফে ‘বাটপার শহিদুল’ কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ভাঙ্গা উপজেলার খারদিয়া এলাকার হাজী আব্দুল মজিদ মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানার এসআই রোমান মোল্লা শহিদুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তীতে ভাঙ্গা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রোমান মোল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলি আদালত-২, ফরিদপুরে তাঁকে আদালতে সোপর্দ করার আবেদন করেন।

পুলিশের তথ্যমতে, ভাঙ্গা উপজেলায় নির্বাচন কমিশনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে কক্সবাজারে সাইবার সুরক্ষা আইনে এবং ময়মনসিংহে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে আরও সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের পর ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সীমানা পরিবর্তন নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ৫ সেপ্টেম্বর থেকে আন্দোলনকারীরা বিভিন্ন মহাসড়ক অবরোধ করেন। পরবর্তী সময়ে আন্দোলনকারীদের একটি অংশ ভাঙ্গা থানায় অবস্থান নিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়েছে।

একই ঘটনায় উপজেলা নির্বাচন অফিসেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়। ওই ঘটনায় শহিদুল ইসলামের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, এই ঘটনায় ভাঙ্গা থানায় এফআইআর নম্বর-১৩, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-২৮৫ মূলে মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৭৯, ৩৮০, ৩৫৩, ৪২৭, ৩৪ ও ৪৩৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা যুক্ত করা হয়েছে।

এসব ধারায় বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা, চুরি, সরকারি কর্মচারীর ওপর হামলা বা বলপ্রয়োগ, সম্পত্তির ক্ষতিসাধন এবং অগ্নিসংযোগের মাধ্যমে স্থাপনা ধ্বংসের অভিযোগের বিধান রয়েছে।

গ্রেপ্তারের পর ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা তাঁকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলি আদালত-২-এ সোপর্দ করার আবেদন করেন। আবেদনে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।



  
  সর্বশেষ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক
রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
‘শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সাথে কথাই হয়নি’
শ্রমিক বিক্ষোভ: টঙ্গীর ৩৫ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com