মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সভা-সেমিনার
টাঙ্গাইলে সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে দরিদ্র পরিবারের জমি দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ; ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
  Date : 20-06-2026
Share Button

শাহীন আব্দুল বারী

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে দরিদ্র পরিবারের ১০ শতাংশ জায়গা দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। কয়েক কোটি টাকা মুল্যের জমি দখল করে সেখানে বহুতল ভবন নির্মান করা হচ্ছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

জমির প্রকৃত মালিক নুরুল ইসলামের স্ত্রী মিনা আক্তার লিখিত বক্তব্যে বলেন, টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া সড়কে বিশ্বাস বেতকা মৌজায় বিরেন্দ্র নাথ চৌধুরীর ৬৫ শতাংশ জমির মধ্যে ১০ শতাংশ ক্রয় করেন মিনা আক্তারের স্বামী নুরুল ইসলাম। স্থানীয় বিরেন্দ্র নাথ চৌধুরীর একমাত্র সন্তান ১৯৬৯ সালে কল্যান শংকর চৌধুরী সাব কওলা দলিল মুলে এই জমি বিক্রি করেন। ভূমির দক্ষিণে ৫ শতাংশ বাদে ঘের চৌহুদ্দী দলিলে উল্লেখ করে ১০ শতাংশ জমি দখল বুঝিয়ে দেয়া হয়। সেখানে টিনের ছাপড়া তুলে নুরুল ইসলাম পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

এরপর ১৯৯৮ সালে অবশিষ্ঠ জমির ৪৩ শতাংশ কিনেন সাবেক সেনা কর্মকর্তা সোহরাব হোসেন। এর পরই নুরুল ইসলামকে মারধর করে ১০ শতাংশ ভূমি দখল করে তাকে উচ্ছেদ করা হয়। একই সাথে দলিল বাতিলের জন্য টাঙ্গাইল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ নয় বৎসর আদালতে মামলা চলার পর নুরুল ইসলামের দলিল বৈধ হিসাবে রায় প্রদান করেন আদালত। গত ২০২৫ সালের ২৯ অক্টোবর আদালত সোহরাব হোসেনের মামলাটি খারিজ করে দেন।

এদিকে, আদালতের রায়ে হেরে গিয়েও প্রভাবশালী সোহরাব হোসেন ওই জমিতে জোরপূর্বক একটি বহুলতল ভবন নির্মানকাজ শুরু করেছেন। ইতিপুর্বে সোহরাব হোসেনের লোকজন নুরুল ইসলামের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করার কারণে তার ব্রেইন স্ট্রোক হয়। বর্তমানে তিনি প্যারালাইজড অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার সুচিকিৎসার জন্য আর্থিক সামর্থ্যও নেই পরিবারটির। এই অবস্থায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন নুরুল ইসলামের স্ত্রী মিনা আক্তার।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com