সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
কক্সবাজারে জামায়াত আমিরের প্রতিক্ষায় কানায় কানায় পূর্ণ জনসভাস্থল
  Date : 02-02-2026
Share Button

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার বক্তব্য শুনতে এরই মধ্যে মানুষের উপস্থিতি কানায় কানায় ভরে গেছে জনসভাস্থল।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেন, ‘জনসভার জন্য কক্সবাজারের সর্ববৃহৎ ভেন্যুটি বেছে নেওয়া হয়েছে, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি শুধু জনসভা নয় লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সেভাবেই প্রস্তুতি আগে থেকে নেয়া ছিল।’


জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা নির্বাচনী ব্যস্ততার কারণে জনসভায় উপস্থিত থাকতে না পারলেও আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন এবং বক্তব্য রাখছেন।

মঞ্চে রয়েছেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুশা) আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জামায়াতের প্রার্থী শহিদুল আলম বাহাদুর নেতৃবৃন্দ।


সূত্রমতে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের শুরুতে তিনি মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন। তার সফর ঘিরে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে ডা. শফিকুর রহমান চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায় যোগ দেবেন। সেখান থেকে যাবেন চট্টগ্রাম।



  
  সর্বশেষ
নির্বাচন ভন্ডুল করার সম্ভাবনা নেই, যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান
আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com