সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
উত্তাল বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযান, ১৪৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা
  Date : 02-02-2026
Share Button

পাকিস্তানের বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে অতর্কিত হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এরপরেই প্রদেশটিতে পাল্টা অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি মিডিয়ার খবরে বলা হয়েছে, গত ৪০ ঘণ্টার অভিযানে নিরাপত্তা বাহিনী ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এই তথ্য জানিয়েছে।

এর আগে কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে অতর্কিত হামলা চালানোর দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এতে পাক বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছে।


নিহতের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্য রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এক বিবৃতিতে এই দাবি করেছে।

বিবৃতিতে বিএলএ দাবি করেছে, তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে `অপারেশন হেরোফ ফেজ টু` হিসেবে উল্লেখ করেছে।


পাকিস্তানে নিষিদ্ধঘোষিত এই সংগঠনের দাবি, তারা ১২ ঘণ্টাব্যাপী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক স্থাপনায় হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএলএ-র দাবির সত্যতা নিশ্চিত করা হয়েছে। এই অভিযানে নিজেদের সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় সংগঠনটি।

অন্যেদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৪৮ জনের মধ্যে ১৭ জন আইনপ্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা-কর্মী এবং ৩১ জন বেসামরিক ছিলেন।

 



  
  সর্বশেষ
নির্বাচন ভন্ডুল করার সম্ভাবনা নেই, যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান
আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com