মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
জনশক্তি রপ্তানিতে বিশ্বের কোথাও সিন্ডিকেট করতে দেয়া হবে না: বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট
  Date : 24-12-2025
Share Button

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির ক্ষেত্রে বিশ্বের কোন দেশেই সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সম্মিলিত সমন্বয় ফ্রন্ট নেতারা।

মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট আয়োজিত ‘আগামীর বায়রা: নতুন সদস্যদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম।

এছাড়া বক্তৃতা করেন, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, যুগ্ন মহাসচিব আকবর হোসেন মঞ্জু, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের কতিপয় জনশক্তি রপ্তানিকারক বিদেশে বসে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু আমরা বিশ্বের কোথাও জনশক্তি খাতে সিন্ডিকেট করতে দেয়া হবেনা।

আগামীর বায়রা নির্বাচনে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট নির্বাচিত হলে নতুন রপ্তানি বাজারের পথে উন্মোচন হবে। তাছাড়া জনশক্তি রপ্তানির সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ দেশগুলোতে বায়রার শাখা অফিস স্থাপন করা হবে বলেও জানান তারা।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com