সোমবার, মে ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
নড়িয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
  Date : 01-12-2025
Share Button

জেলা প্রতিনিধি, রকি আহমেদ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নড়িয়ায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার, ৩০ নভেম্বর সকাল ১০টায় নড়িয়া শহীদ মিনার মাঠে আয়োজিত এ মাহফিলে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।

তিনি বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এই জাতির প্রত্যাশা। দেশবাসীর ভালোবাসা ও দোয়া তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি – মুন্সি সামছুল আলম দাদন, সাধারণ সম্পাদক – ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি – মানিক হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি – রিন্টু মীর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক – মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক – শফিকুল ইসলাম শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক – ওহেদুজ্জামান উজ্জ্বল শরীফ, সদস্য সচিব – বিএম আজিজুল হাকিমসহ উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



  
  সর্বশেষ
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com