সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অন্যান্য খবর
হাতেকলমে ফেসবুক মার্কেটিং
  Date : 26-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

ডিজিটাল মার্কেটিং শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করলো লার্নিং মেট। ২৪ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কের বিপরীতে তাদের প্রথম অফলাইন ডিজিটাল ট্রেইনিং প্রোগ্রাম ‘হাতেকলমে ফেসবুক মার্কেটিং’র আনুষ্ঠানিক ক্লাস শুরু হয়।

ট্রেইনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন উদ্যোক্তা, ব্যবসায়ী এবং পেশাদার ডিজিটাল মার্কেটাররা। যার ৪০ শতাংশ ঢাকার বাইরে থেকে এসেছেন। এ ট্রেইনিং প্রোগ্রামের বিশেষত্ব হলো, শিক্ষার্থীদের হাতেকলমে ফেসবুক মার্কেটিং শেখানোর পাশাপাশি বাস্তব ক্যাম্পেইনে কাজ করার সুযোগ দেওয়া।

ট্রেইনিং শেষে টপ পারফর্মারকে পুরস্কার হিসেবে একটি আইপ্যাড দেওয়া হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। এ ছাড়াও যোগ্য শিক্ষার্থীদের জন্য জব প্লেসমেন্ট এবং পেইড ইন্টার্নশিপের সুযোগ রাখা হয়েছে।

লার্নিং মেটের প্রতিষ্ঠাতা হলেন রাসেল এ কাউসার। তিনি দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনে সুপরিচিত নাম। এ ছাড়া একজন বেস্টসেলার লেখক, সফল উদ্যোক্তা এবং অভিজ্ঞ প্রশিক্ষক। পাশাপাশি তিনি সরকারের ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ’ প্রোগ্রামের প্রশিক্ষক।

তিনি দেশের ট্রেইনিং প্ল্যাটফর্ম ওস্তাদে ১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। লার্নিং মেট নামক ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে ডিজিটাল মার্কেটিং শিখিয়েছেন। তাদের সিএসআর অ্যাক্টিভিটি হিসেবে মাদ্রাসাতু আহমাদের প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিনা মূল্যে অনলাইন ও অফলাইনে ফেসবুক মার্কেটিংয়ের কোর্স করিয়েছেন।

রাসেল এ কাউসার একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটরও। তার দুটি ইউটিউব চ্যানেল আছে। যেখানে তিনি বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং কৌশল নিয়ে আলোচনা করেন এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক শিক্ষামূলক ভিডিও তৈরি করেন।

হাতেকলমে ফেসবুক মার্কেটিং সম্পর্কে রাসেল এ কাউসার বলেন, ‘এ উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা বৃদ্ধি এবং তাদের ক্যারিয়ার গঠনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।’



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com