সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
মতিঝিলের ভবন থেকে পড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী নিহত
  Date : 13-01-2024
Share Button


অনলাইন ডেস্ক
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি ভবনের অষ্টম তলার ব্যালকনি থেকে নিচে পড়ে হামিদা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পুলিশের একজন কনস্টেবলের স্ত্রী বলে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাতেমা আক্তার আরও জানান, হামিদা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। হামিদা নিজে লাফিয়ে পড়েছে নাকি অনিচ্ছাকৃত নিচে পড়ে গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেও জানান ফাতেমা। নিহতের স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন বলেন, তার স্ত্রী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি আট তলার বেলকনি থেকে লাফিয়ে পড়ে মারা যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।



  
  সর্বশেষ
বন সংরক্ষক হোসাইন নিশাদের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
কোটি টাকার লোভে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com