বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির
  Date : 18-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিং এ প্রস্তাব দেয় সংস্থাটি। 

সিপিডির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

সংস্থাটি বলছে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে কেবল মালিক-শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা
পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির
মেঘনা আলমকে দুদকে তলব
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com