সোমবার, নভেম্বর ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে
  Date : 09-11-2026
Share Button

বর্তমানদিন ডেস্ক

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে হাইকমিশন সেই আবেদনের ইমেইল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।

ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের মাধ্যমে এই চিঠিতে দিল্লি হাইকমিশনে পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, “এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌও আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি”।

সোমবার (৯ নভেম্বর) পুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা একজন আসামি এবং তার পাসপোর্ট আবেদনের বিষয়টি হাস্যকর। প্রতিমন্ত্রী এটিও বলেছেন যে, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে অভিযুক্ত বা বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

এর আগে সোমবার সকালে পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক ম্যাটিক্স চেম্বারস নামক একটি ল’ ফার্মের মাধ্যমে এই আবেদনটি করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, “দেশে ফেরার ঘোষণার অংশ হিসেবে এই আবেদন করেছেন শেখ হাসিনা”।

 

বর্তমানদিন/ফআ

 



  
  সর্বশেষ
কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ
শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com