সোমবার, নভেম্বর ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
ভালুকা সাব-রেজিস্ট্রার অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া: ঘুষ ছাড়া মিলছে না সেবা, ভুক্তভোগীদের ক্ষোভ
  Date : 08-11-2026
Share Button


দিলীপ গোয়ালা, ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম, ঘুষ বাণিজ্য ও নানা অনিয়মের মাধ্যমে সেবাপ্রার্থীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বর্তমান সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসানের যোগদানের পর থেকেই অফিসের কার্যক্রমে চরম বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। আইন ও সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির সব বৈধ কাগজপত্র, নামজারি, খাজনা পরিশোধ ও জমা-খারিজ সম্পন্ন থাকার পরও সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান নিয়মের তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি করেন। চাহিদা অনুযায়ী উৎকোচ বা ঘুষ না দিলে সেবাগ্রহীতাদের দলিল আটকে রাখা হয়।

অনেকে প্রতিবাদ করলে তাদের বলা হয়— "আপনার কাগজপত্র সঠিক আছে কি না, পুনরায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (নায়েব) কাছ থেকে জেনে আসুন কিংবা ছাড়পত্র নিয়ে আসুন।" অথচ সরেজমিন ও পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক সেবাগ্রহীতার কাগজপত্রে কোনো ত্রুটি না থাকলেও কেবল অনৈতিক সুবিধা বা ঘুষ না পাওয়ার কারণে তাদের হয়রানি করা হচ্ছে। আইনের মারপ্যাচ ও প্রশাসনিক প্রক্রিয়া না বোঝার কারণে গ্রামের সহজ-সরল মানুষ প্রতিনিয়ত এই দুর্নীতির শিকার হচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, সাব-কবলা দলিলসহ বিভিন্ন রেজিস্ট্রি কাজের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি-র বাইরে দলিলটির প্রকৃতি ও পক্ষগণের সাথে চুক্তি সাপেক্ষে লাখে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। দিনের পর দিন এ ধরনের বেপরোয়া বাণিজ্যের মাধ্যমে সাব-রেজিস্ট্রার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের পাহাড় গড়ছেন বলে অভিযোগ রয়েছে।শুধু তাই নয়, তার অফিস চলাকালীন সময়ে অজ্ঞাত করেণে জাতীয় পতাকা উত্তোলন না করারও অভিযোগ রয়েছে।


অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকার কিছু নামধারী সংবাদকর্মী বা প্রভাবশালীদের ম্যানেজ করে এবং তাদেরকে নিয়মিত উৎকোচ দিয়ে নিজের অপকর্ম ঢাকছেন ওই কর্মকর্তা। বিশেষ ব্যবস্থাপনায় বা স্লিপের মাধ্যমে উৎকোচের টাকা লেনদেন করে তিনি দিব্যি অফিস পরিচালনা করে যাচ্ছেন।

প্রতিদিনের এই ঘুষ বাণিজ্য ও চরম জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী ও ভুক্তভোগী মহল অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিবন্ধন অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভালুকা সাব-রেজিস্ট্রার অফিসে সুশাসন ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন তারা। তবে এসব বিষয়ে মতামত নিতে আনোয়ারুল হাসানকে একাধিকবার ফোন করে এবং ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো রিসপন্স করেননি।



  
  সর্বশেষ
নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
বিএনপির সাবেক এমপির মেয়ে হলেন নারায়ণগঞ্জ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক
‘ভুয়া ভুয়া’ স্লোগান, অশালীন অঙ্গভঙ্গি পরীমনির
সৌদিতে নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ গেল

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com