রবিবার, নভেম্বর ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ফতুল্লা পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট
  Date : 08-11-2026
Share Button

মাহমুদ কাওসার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশ নেয়।

শনিবার (৭ নভেম্বর) ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ স্কাউটসের সদস্য, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযানে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
সরকারের বিভিন্ন দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব
পরীমণিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ
তাহসিফ হত্যা : ফের রিমান্ডে দীপ
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com