সোমবার, নভেম্বর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
  Date : 02-11-2026
Share Button

গাজীপুর জেলা প্রতিনিধি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের চতুর্থদিনে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। সেখানে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একদিকে যানবাহন চলাচল করলেও অন্যদিকে বন্ধ করে দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন অলিগলি থেকে শ্রমিকরা পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিণহাটি, মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের পর তারা যানবাহন ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ধাওয়া দিলে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শিল্পাঞ্চলে অস্থিরতা দূর করতে সোমবার সকাল থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা সড়কে অবস্থান করছেন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় গাজিপুরের সব কারখানা বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান, তবে তারা আবার মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসেন। সকাল থেকে এমন পরিস্থিতি চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
অস্থিরতা তৈরিতে কিছু মালিক ও শ্রমিক সংগঠনের ব্যক্তি জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
এক দিনে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com