শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছেলেরা
  Date : 31-10-2026
Share Button

 নিজস্ব প্রতিবেদক 

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার পাসের হারে বরাবরের মতো মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছেলেরা।

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করাদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। ছাত্রদের গড় পাসের হার ৪৭.৭৫ শতাংশ এবং ছাত্রীদের গড় পাসের হার ৫৬.৩১ শতাংশ।

তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এবার ছাত্রীদের পেছনে ফেলেছেন ছাত্ররা। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। হিসাব অনুযায়ী- ছাত্রীদের চেয়ে ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ-৫ পেয়েছেন।

ফল পর্যালোচনায় দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এর চেয়ে কম পাসের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাস করেছিলেন ৪৭.৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই ফলাফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।

 

বর্তমানদিন/ফআ 



  
  সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা, দীপ গ্রেফতার
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছেলেরা
এইচএসসির ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি
এইচএসসির ফল জানা যাচ্ছে যেভাবে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com