রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
কক্সবাজারে অগ্নিকাণ্ড: ডিএনএ নমুনা দিতে পরিবারের সদস্যরা সিআইডির দপ্তরে
  Date : 18-10-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অফিসে নিহতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, কক্সবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পরিবারের কয়েকজন ডিএনএ নমুনা দিতে এসেছেন। আমাদের ফরেনসিক বিভাগ কাজ করছে।

কক্সবাজারে নিহত ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা ও লায়লা জাহান নাবিলার চাচা আবু তালেব জানান, রোববার সকালেই নিহতদের বাবা-মায়েরা মালিবাগের সিআইডি অফিসে যান নমুনা দিতে। তিনি বলেন, কক্সবাজারে নিহতদের দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করছে সিআইডি। সেখানে পরিবারটির কয়েকজন প্রতিনিধি রয়েছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৬টায় উখিয়ার মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ার টেকের টুপটুপ রিসোর্টে আগুন লেগে ১০ মারা যায়। একই পরিবারের নয়জনের মধ্যে ছয়জন মারা গেছেন।

এই ছয়জন হলেন- ঢাকার রামপুরা-বনশ্রী এলাকার আশিকুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মালিহা, তার শ্যালিকা লায়লা জাহান নাবিলা, মিলিতা মেহজাবিন আলভি ও ফারিহা কবির এবং পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিস তেহামি জেরিফ ও পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহমদ।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছিল, দুই ঘণ্টার চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ১০ জনের মরদেহ ভয়ানক রকমভাবে পুড়ে অঙ্গার গেছে। চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে।

এদিকে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় রিসোর্টের দুই মালিক তানভীর আহমদ, নিয়াজ মোর্শেদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনসহ সাতজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ম্যানেজার সুমনকে পুলিশ গ্রেফতার করলেও রিসোর্ট মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীর আহমদের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ
বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তার
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com