বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত পাইলট প্রকল্পের অংশ হিসেবে আজ রবিবার (১২ এপ্রিল) থেকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ঘোষণা অনুযায়ী, ডিজিটাল শিক্ষার প্রসার ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতি) অনলাইন এবং বাকি তিন দিন (শনি, সোম ও বুধ) সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান অনুষ্ঠিত হবে।
এই প্রক্রিয়ায় শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভার্চুয়ালি ক্লাস পরিচালনা করবেন এবং শিক্ষার্থীরা নিজ বাসা থেকে তাতে অংশ নেবে।
ভিকারুননিসা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হলেও দ্রুতই তা স্কুল পর্যায়ে সম্প্রসারিত করা হবে এবং এর সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে সারা দেশে এই মডেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
নতুন ক্লাশরুটিন ও পরিকল্পনা
| দিন |
ক্লাসের ধরন |
শিক্ষক ও শিক্ষার্থীর অবস্থান |
| শনি, সোম, বুধ |
অফলাইন (সরাসরি) |
সবাই বিদ্যালয়ে উপস্থিত থাকবেন। |
| রবি, মঙ্গল, বৃহস্পতি |
অনলাইন (ভার্চুয়াল) |
শিক্ষক বিদ্যালয়ে, শিক্ষার্থী বাসায় থাকবে। |