শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ
  Date : 06-04-2026
Share Button

 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার (৬ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে।

সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা ১৫ মিনিটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক সশরীরে উপস্থিত থেকে তা গ্রহণ করেন।

গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মামুন ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন এবং পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। মরদেহ হস্তান্তরের সময় সরকারের পক্ষ থেকে শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দাফনসহ যাবতীয় কাজে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

 



  
  সর্বশেষ
আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম
গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার
উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে: পরিবহনমন্ত্রী
দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com