বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সাহিত্য
মম ও মমত্বে মেহেরীণ চৌধুরী
  Date : 07-08-2025
Share Button

-আরিফ উর রহমান খান

মম ও মমত্বে মেহেরীণ চৌধুরী
কিনামে ডাকবো তোমায় আজ;
তুমি এক মহাপ্রাণ, শুধু কবিতায় নয়
মহাকাব্যে; মাতৃত্ব ও মমত্বে
রেখেছো বেঁধে এই ভুবন ;
এই বাংলা,বাঙালির হৃদয় প্রাণ।
তুমিজাগ্রত, তুমিব্রতচারী
কর্তব্য জ্ঞানেতুমি দীপ্তপ্রত্যয়ী
তোমার জীবন যৌবন অনন্ত বেলা
ধীশক্তি তোমার, মমত্ব আর মাতৃত্বের খেলা
মহাপ্রলয়ে তুমি অন্যন্য নারী;
তুমি মহিয়ান।
কবির কবিতায় তুমি স্পর্শীয়া
ছন্দের ছায়াতলে স্নিগ্ধ শুভ্রতায়
তুমি মহাকাব্য; কোমলমতি শিক্ষার্থীর হৃদয়ে
তুমি মূর্তিমান ; দাউ দাউ করে জ্বলছে
ধেয়ে আসছে লেলিহান শিখা
তবুও সংকল্প সংগ্রামে বলিয়ান।
মৃত্যুঞ্জয়ী এক বীর সেনানী
তুমিই পথ প্রদর্শক!
জীবনের এক অন্তিম সায়াহ্নে দাড়িয়ে
দৃঢ়কণ্ঠে - "ধরো শক্ত করে এই হাত"!
আপন করে বুকের মাঝে আপন জনার হাত
মৃদু কণ্ঠে বললে, "হবেনা দেখা আর,
ভালো থেকো তুমি"!
কম্পিত কণ্ঠ, দৃঢ় চিত্তে বাঁধা, তবুও
হলোনা বলা- অব্যক্ত কতো কথা;
অশ্রু গড়িয়ে পড়ছে, অপলক নয়নে
মাইলস্টোন কলেজ বিমান ট্রাজেডি ওরে
কোমলমতি শিশুদের সেই আত্ম চিৎকার ;
বাচাও, বাচাও, বাচাও মম!
"মম, তুমি বাচাও"- ধ্বনিতে সেই সুর
আকাশে বাতাসে আজও রণিত
অনন্তকাল, অনন্তবেলা;
মাতৃত্ব, মমত্বে তুমি
সুখে থেকো মেহেরীণ মম।
লাখো শিক্ষার্থীর ভালোবাসা;
মম ও মমত্বে মেহেরীণ চৌধুরী
তোমাকে লাখো সালাম।



  
  সর্বশেষ
কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে: প্রধানমন্ত্রী
দুবাইয়ে ৩ মাফিয়া, বাংলাদেশে আরিফুর: আইটি চাকরির ফাঁদে নারী শিক্ষার্থী, জুয়া ও হুন্ডির মাধ্যমে পাচার হাজার কোটি টাকা
চীন সফরে প্রধানমন্ত্রীর দুর্দান্ত মাস্টারস্ট্রোক
দুবাই-ঢাকা স্বর্ণ সিন্ডিকেটের আড়ালে হাজার কোটি টাকার জুয়া ও হুন্ডি: গ্রেপ্তার ৫, নেপথ্যে মাফিয়া রাজত্ব

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com