শুক্রবার, মে ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
শনিরআখড়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
  Date : 16-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিরআখড়ার কাজলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে কাজলা এলাকায় অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় সব প্রকার যান চলাচল।

এসময় শিক্ষার্থীরা `আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না` `স্বৈরাচারের বিরুদ্ধে ডায়রেক্ট অ্যাকশন` স্লোগান দিতে থাকেন।

কাজলা এলাকা ঘুরে দেখা গেছে, একদিকে শনির আখড়া থেকে আসা যাত্রাবাড়ি, গুলিস্তানের গাড়ি অন্যদিকে চাঁনখারপুল ও গুলিস্তান থেকে আসা গাড়ি আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃস্টি হয়েছে। এসময় মোটরসাইকেলকেও চলাচল করতে দেওয়া হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থী মামুন বলেন, গতকাল আন্দোলনকারীদের ওপর যে হামলা হয়েছে সেটি অত্যন্ত নিন্দনীয়। আমাদের ভাই-বোনদের রক্ত ঝরানো হয়েছে। এর জবাব দিতে হবে। সড়ক অবরোধ করেছি, আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

অন্যদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।



  
  সর্বশেষ
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com