শনিবার, জুন ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
কোটা বাতিলের দাবি সায়েন্সল্যাব মোড়ে অবরোধ, যানজটে অচল পুরো এলাকা
  Date : 07-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানজটে অচল হয়ে পড়েছে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকা।

রোববার (৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে সায়েন্সল্যব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত থেকে সায়েন্সল্যবমুখী সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যবমুখী সড়ক, ধানমন্ডি থেকে সায়েন্সল্যবমুখী সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসব সড়কে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ অনেকেই ব্যক্তিগত যানবাহন নিয়ে আটকা পড়েছেন।

মৌমিতা বাসচালক মামুন বলেন, কিছুই জানি না। গাড়ি নিয়ে সায়েন্সল্যাব আসতে দেখি রাস্তা বন্ধ। এখানেই প্রায় এক ঘণ্টা দাঁড়ায়ে আছি। কখন ছাড়বে জানি না।

পরিবারসহ প্রাইভেটকারে শ্যামলী যাচ্ছিলেন সুরাইয়া বেগম। যানজটে তিনিও আটকা পড়েছেন। সুরাইয়া বলেন, বাচ্চাদের দিয়ে শ্যামলী আত্মীয়ের বাসায় যাচ্ছি, মাঝ রাস্তায় আটকা পড়লাম। সামনে পেছনে কোথাও যেতে পারছি না। ভোগান্তিতে পড়ে গেলাম।

এছাড়া যানজট থাকায় অনেককেই বাস থেকে নেমে হেঁটে রাস্তা পারাপার হতে দেখা গেছে।



  
  সর্বশেষ
বন সংরক্ষক হোসাইন নিশাদের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
কোটি টাকার লোভে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com