বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
মেঘনা আলম কার কার দুঃখ?
  Date : 12-11-2026
Share Button

বিনোদন ডেস্ক

সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন। তারপর করেছেন মডেলিং। কিছু নাটক-টিভিসিতে কাজ করেছেন। তবে সম্প্রতি তিনি মনযোগী রাজনীতিতে।

সরকারে ক্ষমতাসীন বিএনপির সমর্থক তিনি। দলটির হয়েই রাজনীতি করে যাচ্ছেন। প্রতিদিনই নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন মেঘনা আলম।

এবারের স্ট্যাটাসেও রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে তার অবস্থানের প্রকাশ ঘটেছে।

‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াত-এনসিপি, বট, ধর্ম ব্যবসায়ী, রাজাকার, মীরজাফরদের দুঃখ- মেঘনা আলম’- এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মেঘনা।

তার এই বক্তব্যে রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

স্ট্যাটাসে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার বিস্তারিত উল্লেখ করেননি তিনি। তবে বক্তব্যে জামায়াত, এনসিপি এবং কয়েকটি গোষ্ঠীকে সরাসরি উল্লেখ করেছেন। তার এই মন্তব্যের পেছনে কোনো বিশেষ ঘটনা বা তাৎক্ষণিক প্রেক্ষাপট রয়েছে কি না, তা স্ট্যাটাস থেকে স্পষ্ট নয়।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
ককটেল আতঙ্ক: কোর্স শেষের আগেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপন
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com