বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
  Date : 12-11-2026
Share Button

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

তিনি নিজেই পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগটি সামনে এনেছেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে একই দাবি করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানিয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার ডাংমড়কা এলাকায় বাগোয়ান গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, `বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।` তিনি আরও লেখেন, `এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।`

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দেওয়া হলো তিনি রিসিভ করেননি। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপন
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com