বুধবার, নভেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
  Date : 11-11-2026
Share Button

বর্তমানদিন ডেস্ক

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এদিকে পুলিশের একটি সূত্র বলছে, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ
হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক
১০ পণ্য আমদানিতে ছাড়, ৯০ দিনের বাকিতে এলসি সুবিধা
‘জলবায়ু ফোরামে সৌরবিদ্যুৎ ও নদী খনন কর্মসূচি তুলে ধরবেন প্রধানমন্ত্রী’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com