বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রাক্তন সুইজারল্যান্ড সুন্দরীর
  Date : 28-10-2026
Share Button

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে অতীতে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন। এবার প্রাক্তন মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ১৯৯৩ সালের ওই অনুষ্ঠানে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। আমেরিকার বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি একটি রিপোর্ট দিয়ে এই দাবি করেছে। ঘটনা নিয়ে তদন্তের তথ্যও রয়েছে রিপোর্টে।

ইউএস হাউস ডেমোক্র্যাট-এর ওই তদন্তে রিপোর্টে যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের যোগেরও উল্লেখ রয়েছে। শাসক রিপাবলিকান যদিও জানিয়েছে, ‘প্রেসিডেন্টের কৃতিত্ব’ থেকে নজর ঘোরাতেই বিরোধীরা এ সব করছে।

৫৩ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে ডেমোক্র্যাটিক পার্টি। সেটি ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে অভিযোগকারিণী কিউলের বেশ কয়েকটি সাক্ষাৎকার রয়েছে। তিনি অভিযোগ করেছেন, ১৯৯৩ সালে ‘ব্রুটাল’ ফ্যাশন অনুষ্ঠানের সময় তাঁকে ধর্ষণ করেন ট্রাম্প। আটলান্টিক সিটিতে ট্রাম্পেরই প্লাজ?া হোটেলের একটি ঘরে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। তার আগে দু’জনে বেশ কিছু ক্ষণ সময় কাটিয়েছিলেন এপস্টিনের সঙ্গে।

কিউল সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বয়স যখন ২৪, তখন ট্রাম্পের সঙ্গে প্রথম বার সাক্ষাৎ হয়েছিল। ট্রাম্প তাঁকে আমেরিকার ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেবেন বলেও দাবি করেছিলেন। তার পরে এপস্টিন তাঁকে মার-আ-লাগোর একটি রিসর্টে আমন্ত্রণ জানিয়েছিলেন। নিজেকে ‘ডনের প্রিয় বন্ধু’ বলেও দাবি করেছিলেন। এমনটাই জানিয়েছেন কিউল। তিনি আরও জানান, পরে প্লাজা হোটেলে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। রিপোর্টে বলা হয়েছে, ওই হোটেলের ঘরে তাঁর পোশাক ছিঁড়ে দেন ট্রাম্প। তাতে জখম হয়ে ‘রক্তপাতও’ হয়। তাঁকে ধর্ষণ করেন।

রিপোর্টে দাবি করা হয়েছে, তাঁকে ভিসা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর প্রতিশ্রুতি মনে করিয়ে মুখ বন্ধ রাখতে বলেন ট্রাম্প। ২০১৯ সালে হেফাজতে মৃত্যু হয়েছিল এপস্টিনের। ট্রাম্প বারবার দাবি করেছেন, এপস্টিনের যৌন অপরাধ নিয়ে সন্দেহ হওয়ার বা অভিযোগ প্রকাশ্যে আসার অনেক আগেই তাঁর সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছিলেন।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু
কমল স্বর্ণের দাম

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com