বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের তরুণ প্রজন্মের আচরণ ও মেধা সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি তরুণদের ‘ইনস্ট্যান্ট কফির’ সঙ্গে তুলনা করে বলেন যে, বর্তমান প্রজন্মের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তা না করে দ্রুত প্রতিক্রিয়া দেখানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হওয়ার এক অসুস্থ প্রবণতা তৈরি হয়েছে, যা তাদের নৈতিকতা ও বোঝার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।
গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের উদ্ভাবন ও মেধাস্বত্ব অন্য দেশে চলে যাচ্ছে, যা রোধ করতে ‘রিভার্স ব্রেইন-ড্রেইন’ বা বিদেশে থাকা মেধা দেশে ফিরিয়ে আনা জরুরি।
প্রধানমন্ত্রী জিডিপির ৫ শতাংশ বাজেটে রাখার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি আরও জানান, গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।