শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ভাঙ্গায় প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ
  Date : 22-04-2026
Share Button

নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গা:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারে কুয়েত প্রবাসী মোশারেফ হোসেনের সাব কবলা মূলে ক্রয়কৃত একটি জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী একটি মহলের ইন্ধনে শরীফাবাদ বাজার সংলগ্ন মেইন সড়কের পাশে অবস্থিত পাঁচ শতাংশ জায়গা দখল করে নেয় ঐ এলাকার মোশাররফ তালুকদার গং। জায়গাটি দখল করে চারদিকে বেড়া দিয়ে আটকিয়ে রেখেছে তারা। প্রভাবশালীর হাত থেকে জায়গা উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জায়গার মালিক কুয়েত প্রবাসী মোশারেফ হোসেন।

এ বিষয়ে থানার উপপরিদর্শক আসাদ শেখ জানান, জায়গা দখলের একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগকারী কুয়েত প্রবাসী মোশারেফ হোসেনের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছি। বর্তমান জায়গা দখলকারী মোশাররফ তালুকদার গং দের উপযুক্ত দলিল পত্র নিয়ে আসতে বলেছি। প্রকৃত দলিল যার সেই জায়গা ভোগ করতে পারবে। এখানে কেউ ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুয়েত প্রবাসী মোশারেফ হোসেন জানান, শরীফাবাদ বাজারের পাশের এই জমিটির ৫ শতাংশ কিনে আমি দীর্ঘদিন ভোগ করিতেছি। আমি একজন প্রবাসী হওয়ায় এই জায়গা আমার স্ত্রী ও পরিবারের লোকজন দেখা শুনা করে। জায়গাটি দখলের জন্য ইতিপূর্বে এই মোশাররফ তালুকদার গং একাধিকবার চেষ্টা করেছে। ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তনের পর একটি প্রভাবশালী মহলের ইন্ধনে মোশাররফ তালুকদার গংরা আমার দলিলের বৈধ সম্পত্তি জোর দখল করেছেন। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আমার জায়গা পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করতে।

অপরদিকে জায়গা দখলকারী মোশাররফ তালুকদার বলেন, এটি আমারও ক্রয়কৃত সম্পত্তি। এক দাগের সম্পত্তি আমি রাস্তার পাশে নিয়েছি। জায়গায় মুল মালিক মরহুম সরোয়ার হোসেনের পরিবারের লোকজন জানান, মুলত জায়গটি বিবিরকান্দা গ্ৰামের মোশারেফ হোসেনের কাছে তাদের পিতা বিক্রি করেছিল এবং সীমানা বুঝিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি শরীফাবাদ বাজারের পাশের মোশাররফ তালুকদার পেশিশক্তি খাটিয়ে জায়গাটি জোর দখল করেছে। এলাকায় সে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পাঁয়তারা করছে।তারা প্রশাসনের কাছে দাবি করেবেলেন, অনতিবিলম্বে মোশারেফ হোসেনকে তার জায়গা ফিরিয়ে দেওয়া হোক।



  
  সর্বশেষ
আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম
গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার
উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে: পরিবহনমন্ত্রী
দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com