সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
তারেক রহমান- আপনি মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না: সাদিক কায়েম
  Date : 02-02-2026
Share Button

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না। এই বিএনপির সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর যদি কোনো হামলা করুন আমরা সারাদেশের ১৮ কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।’

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরে ছাত্রদলের বিরুদ্ধে নারী হত্যার অভিযোগ এবং সারা দেশে নারী নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন সাদিক কায়েম।


তিনি বলেন, ‘একটি দলের নেতা দীর্ঘদিন পর দেশে ফেরার পর তাদের নেতাকর্মীরা লাগামহীন হয়ে পড়েছে। আর ছাড় দেওয়া হবে না। ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না। তারা বাংলাদেশের মাফিয়াতন্ত্র চায়। ১২ ফেব্রুয়ারি আসার আগেই তারা পরাজিত হয়ে গেছে।’

তিনি অভিযোগ করেন, একটি দল জুলাইয়ের গণঅভ্যুত্থানের আলোকে সৃষ্টি হওয়া সম্ভাবনা নষ্ট করতে পাগল হয়ে গেছে। চাঁদাবাজি, ধর্ষণ ও মামলাতন্ত্র কায়েম করে তারা বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।


সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভবিষ্যতে কোনো মা-বোনের ওপর হামলা হলে ছাড় দেওয়া হবে না।’ একই সঙ্গে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন কেন চুপ এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডে বিএনপির জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং গাজীপুরে নারী হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

এসময় জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন এসে দুর্নীতি ও চাঁদাবাজি করছে।’

শিবির নেতারা আরও দাবি করেন, ধারাবাহিক ছাত্রসংসদ পরাজয়ের ফলে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং ছয় কোটি নারী ভোটার দলটিকে বয়কট করেছে।



  
  সর্বশেষ
নির্বাচন ভন্ডুল করার সম্ভাবনা নেই, যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান
আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com